একদিন না যেতেই ফের বাড়ল স্বর্ণের দাম

একদিন না যেতেই ফের বাড়ল স্বর্ণের দাম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বেশ কিছুদিন ধরেই দেশে ঊর্ধমুখী স্বর্ণের বাজার। এর মধ্যেই কয়েক দফা বাড়ার পর শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানো হয়। তবে একদিন না যেতেই ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম।

ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বেড়েছে ৬৩০ টাকা। এর ফলে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়ালো ১ লাখ ১৯ হাজার ৪২৭ টাকা। শনিবার প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ১৮ হাজার ৭৯৬ টাকা।

রবিবার (২১ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রবিবার বিকেল সাড়ে ৩টা থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।

এর আগে ১৯ এপ্রিল প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬৪ টাকা বাড়িয়ে স্বর্ণের দাম বেঁধে দেয় সংগঠনটি। এর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ১ লাখ ১৯ হাজার ৬৩৭ টাকায়। দেশের বাজারে এটিই ছিল স্বর্ণের সর্বোচ্চ দাম।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ১ লাখ ১৯ হাজার ৪২৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৪ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৭ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৭৮ হাজার ৬৬২ টাকায় বিক্রি করা হবে।

তবে স্বর্ণের দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী— বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *