একদিন বাড়ল বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

একদিন বাড়ল বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

পাথেয় রিপোর্ট : প্রতিকূল আবহাওয়ার কারণে তাবলিগ জামাতের দিল্লি মারকাজের অনুসারীদের অংশগ্রহণে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্যায়ের সময় একদিন বাড়ানো হয়েছে। আখেরি মোনাজাত সোমবারের পরিবর্তে ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার হবে বলে জানা গেছে।

গাজীপুর জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, ইজতেমার মাঠ গোছানোর প্রস্তুতিতে সময় কম পাওয়া এবং প্রতিকূল আবহাওয়ার কারণে মাওলানা সাদপন্থদের মুরুব্বীদের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলোচনা করে এ তারিখ পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্ত অনুয়ায়ী মঙ্গলবার সকাল ১০টার দিকে এ পক্ষের আখেরি মোনাজাত হবে।

রোববার ফজরের নামাজের পর ভারতের মাওলানা ইকবাল হাফিজের আম বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় পর্যায়ের ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *