একদিন বাড়িয়ে এবারের বিশ্ব ইজতেমা চারদিন

একদিন বাড়িয়ে এবারের বিশ্ব ইজতেমা চারদিন

পাথেয় রিপোর্ট : একদিন বাড়িয়ে এবারের বিশ্ব ইজতেমা চারদিন ধরে অনুষ্ঠিত হবে । সে অনুযায়ী আগামী ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ইসলাম ধর্মের দ্বিতীয় বৃহত্তম এই জমায়েত। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ধর্মমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ।

তিনি বলেছেন, বিশ্ব ইজতেমা ঐক্যবদ্ধভাবে আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হবে। যা চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের ইজতেমা একদিন বাড়িয়ে চারদিন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে তাবলীগ জামাতের দুইপক্ষের নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

আসন্ন বিশ্ব ইজতেমা আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা করতে তাবলিগের বিবাদমান দুটি পক্ষের সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে বসেন ধর্মমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে ধর্মমন্ত্রীর দপ্তরে এ বৈঠক শুরু হয়। এতে এক পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ ওয়াসিফ ইসলাম। অপরপক্ষে মাওলানা জুবায়ের নেতৃত্ব দিচ্ছেন।

দুইপক্ষের সঙ্গে বৈঠক শেষ করে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, গত মিটিংয়ে তাবলীগ জামাতের দুইপক্ষের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয় ইজতেমা ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ আলোচনায় উভয়পক্ষের মতামতের ভিত্তিতে ৩ দিনের স্থলে ৪ দিন হওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, ইজতেমায় প্রথম দুইদিন মাওলানা জুবায়ের ইজতেমা পরিচালনা করবেন। আর শেষের দুইদিন পরিচালনা করবেন সৈয়দ ওয়াসিফ ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *