একদিন শান্ত বাংলাদেশের অধিনায়ক হবে

একদিন শান্ত বাংলাদেশের অধিনায়ক হবে

একদিন শান্ত বাংলাদেশের অধিনায়ক হবে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :  চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মিনিস্টার রাজশাহীকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। একেবারে সাদামাটা দল নিয়েও তাকে মাঠে লড়াই করতে দেখা গেছে। এর আগে বিসিবি প্রেসিডেন্ট’স কাপেও শান্ত একাদশের নেতৃত্বে ছিলেন তিনি। তবে এটা নিশ্চিত যে, বঙ্গবন্ধু কাপের সেরা অধিনায়কদের একজন নাজমুল হোসেন শান্ত। তার নেতৃত্ব সবার নজর কেড়েছে। সেই বয়সভিত্তিক দল থেকে শান্তর সতীর্থ মোহাম্মদ সাইফউদ্দিন তো তাকে ভবিষ্যতে জাতীয় দলের অধিনায়ক হিসেবে দেখছেন।

বয়সভিত্তিক ক্রিকেটে সাইফের নিয়মিত অধিনায়ক ছিলেন মেহেদী মিরাজ। আর শান্ত ছিলেন সহ-অধিনায়ক। কিন্তু সিনিয়র পর্যায়ে শান্তর নেতৃত্বের ওপর আস্থা বেড়েছে টিম ম্যানেজম্যান্টের। বিভিন্ন সময়ে শান্তকে ঘরোয়া ক্রিকেটে তো বটেই, হাই পারফরম্যান্স দল, বিসিবি একাদশ ও বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক করা হয়েছে। দীর্ঘদিন ধরেই শান্তকে কাছ থেকে দেখে আসছেন পেস-বোলিং অল-রাউন্ডার সাইফউদ্দিন। তার ধারণা, ৪-৫ বছর পর শান্ত জাতীয় দলের অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ করবেন।

সাইফউদ্দিন বলেন, ‘শান্ত শুধু লড়াকু ক্রিকেটার নয়, লড়াকু অধিনায়কও। মাঠে ফিল্ড সেট-আপ, নেতৃত্ব, দলকে যেভাবে উজ্জীবিত করে, সবই প্রশংসনীয়। আমি তো ছোটবেলা থেকে, সেই অনূর্ধ্ব-১৫, ২০১০ সাল থেকে ওকে আর মিরাজকে একসঙ্গে দেখে আসছি।তখন হয়তো মিরাজ বেশি অধিনায়কত্ব করত। তারপরও মিরাজ অসুস্থ থাকলে বা ম্যাচ মিস করলে শান্তই অধিনায়কত্ব করত। ওদের দুজনের নেতৃত্বই আমরা উপভোগ করতাম। আমরা জানি ভবিষ্যতে, যেভাবে ব্যাটিং করছে সে, যদি ধারাবাহিক থাকে, ৪-৫ বছর পর নেতৃত্ব হয়তো সে-ই পাবে।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের রাজশাহী দলে যখন অধিনায়ক নির্বাচন করা হচ্ছিল, তখন দলের সবাই শান্তকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে। সাইফ আরও বলেন, ‘যদি দেখেন এইচপি, ‘এ’ দল, হাই পারফরম্যান্স দল- ও সব জায়গায় নেতৃত্ব দিয়ে আসছে। ওর ভেতরে সেই গুণাবলী আছে বিধায় দায়িত্ব পাচ্ছে। ড্রাফটের পর সারোয়ার ইমরান স্যার (রাজশাহীর কোচ) বা দলের বাকিরা যখন আমাকে জিজ্ঞেস করেন, আমি বলেছি কোনো সংশয় নেই। ওর নেতৃত্ব, আচরণ-মানসিকতা, সব কিছু আমার ভালো লাগে। এখানে ও অসাধারণ ক্যাপ্টেনসি করছে। মাঠের বাইরে আর ভেতরে ওর ক্যাপ্টেন্সি অসাধারণ।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *