এক জেলাতেই ৬১ কোটি টাকার শিম উৎপাদন

এক জেলাতেই ৬১ কোটি টাকার শিম উৎপাদন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নওগাঁয় এবার শীতকালীন সবজি শিমের বাম্পার ফল হয়েছে। জেলার হাট বাজারগুলোতে এখন প্রচুর পরিমাণে শিম পাওয়া যাচ্ছে। কৃষকরাও দামও পাচ্ছেন ভালো। জেলায় চলতি শীত মৌসুমে ৮৪৫ হেক্টর জমিতে শিম চাষ হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলায় ২৭৫, রানীনগরে ২০ হেক্টর, আত্রাইয়ে ২৫, বদলগাছিতে ১২০, মহাদেবপুরে ১০০, পত্নীতলায় ৮০, ধামইরহাটে ৫০, সাপাহারে ৩৫, পোরশায় ৪০, মান্দায় ৫০ ও নিয়ামতপুর উপজেলায় ৫০ হেক্টর জমিতে শিম চাষ হয়েছে।

কৃষি বিভাগের সূত্রমতে, প্রতি হেক্টর জমিতে ১২ মেট্রিক টন হিসেবে চলতি মৌসুমে জেলা ১০ হাজার ১৪০ মেট্রিক টন শিম উৎপাদিত হচ্ছে। বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি শিম ৬০ টাকা মূল‍্যে বিক্রি হচ্ছে। সেই হিসাবে এই জেলায় এবার ৬১ কোটি টাকার শিম উৎপাদন হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর নওগাঁর উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেন জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর শিমের আবাদ খুব ভালো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *