এক দিনে আরও ১৩৭৬ রোগী শনাক্ত, ৩৬ মৃত্যু

এক দিনে আরও ১৩৭৬ রোগী শনাক্ত, ৩৬ মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় এ ভাইরাস নতুন করে শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩৭৬ জনের শরীরে।

বুধবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জনে। আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩১৩ জনের।

গত এক দিনে সারা দেশে পৌনে ২৯ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৯ শতাংশ, যা আগের দিন ৪ দশমিক ৬৯ শতাংশ ছিল।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ১ হাজার ৪২৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৬ হাজার ১৩৬ জন সুস্থ হয়ে উঠলেন।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। গত ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *