এক দিনে করোনায় আরও ২৫ মৃত্যু

এক দিনে করোনায় আরও ২৫ মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে এক দিনে করোনাভাইরাসে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে এক হাজার ২১২ জন। এর আগে রোববার ২১ জনের মৃত্যু এবং ৯৮০ জন রোগী শনাক্ত হয়।

সোমবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮ হাজার ৪৮৫ জনের। পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৭৮৭টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৬ লাখ ৪৬ হাজার ৯৩৭টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫২ হাজার ৫৬৩ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৪৩৯ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ২০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ১২ হাজার ৬৮১ জন।

নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪ দশমিক ৩৬ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগের ৯২০, ময়মনসিংহে ৩৬, চট্টগ্রামে ৯৩, রাজশাহীতে ৩৫, রংপুরে ৩৩, খুলনায় ৬৫, বরিশালে ১৭, সিলেটে ১৩ জন রয়েছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *