এক দিনে টিকা নিলেন ৪ লাখ ৯১ হাজার ৪১৫ জন

এক দিনে টিকা নিলেন ৪ লাখ ৯১ হাজার ৪১৫ জন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারাদেশে এখন পর্যন্ত সর্বমোট টিকা নেওয়ার সংখ্যা ৩ কোটি ৪৭ লাখ ৭৭ হাজার ৭৬১ জন‌। রোববার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়ায় ৪ কোটি ১১ লাখ ৪৮ হাজার ৭১৯ জন।

রোববার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

দেশে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে গণটিকাসহ সর্বমোট ভ্যাকসিন নিয়েছেন আরও ৪ লাখ ৯১ হাজার ৪১৫ জন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৫৫ হাজার ১৪ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৪০১ জন।

প্রথম ডোজের ভ্যাকসিন নেওয়াদের মধ্যে পুরুষ এক লাখ ৩৪ হাজার ২৩১ জন ও নারী ১ লাখ ২০ হাজার ৭৮৩ জন। দ্বিতীয় ডোজের টিকা নেওয়াদের মধ্যে পুরুষ ১ লাখ ৩০ হাজার ৪১৮ জন এবং নারী ১ লাখ ৫ হাজার ৯৮৩ জন।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা টিকা মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৪ কোটি ৬ লাখ ৩ হাজার ৫২২ জন ও পাসপোর্টের মাধ্যমে ৫ লাখ ৪৫ হাজার ১৯৭ জন নিবন্ধন করেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *