এক দিনে বিশ্বে দৈনিক মৃত্যু-শনাক্ত কমেছে

এক দিনে বিশ্বে দৈনিক মৃত্যু-শনাক্ত কমেছে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬ হাজার ৫০২ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যু এক হাজারের বেশি কমেছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪ লাখ ৯৫ হাজার ৩০৪ জনের। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ২৬ হাজার।

ওয়ার্ল্ডোমিটারস এর সবশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে সারা বিশ্বে করোনায় মৃত্যু বেড়ে ৫০ লাখ ৯৫ হাজার ২৬৮ জনে এবং শনাক্ত ২৫ কোটি ২৬ লাখ ৩৫ হাজার ৮২১ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় জার্মানিতে সবচেয়ে বেশি ৫০ হাজার ৩৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২২৩ জনের। এ নিয়ে দেশটিতে ৪৯ লাখ ২৫ হাজার ৯২৮ জনের করোনা শনাক্ত হল। আর মোট মারা গেছে ৯৭ হাজার ৮২২ জন।

দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ২৩৭ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৭৫৯ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮৯ লাখ ৫২ হাজার ৪৭২ জনে এবং মৃত্যু ২ লাখ ৫১ হাজার ৬৯১ জনে দাঁড়ালো।

একই সময়ে যুক্তরাষ্ট্রে ৫৩৯ জন মারা গেছ এবং ৪৩ হাজার ৫৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে ৪ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ৫১৬ জন করোনায় সংক্রমিত হয়েছে। ৭ লাখ ৮০ হাজার ৭৭৫ জন মারা গেছেন।

এছাড়া গত একদিনে যুক্তরাজ্যে ৪২ হাজার ৪০৮ জন করোনায় সংক্রমিত হয়েছে এবং মারা গেছে ১৯৫ জন। ফলে সেখানে এখন পর্যন্ত ৯৪ লাখ ৪৮ হাজার ৪০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪২ হাজার ৫৩৩ জন মারা গেছেন।

শনাক্তের তালিকায় তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১৪৪ জনের করোনা ধরা পড়েছে। দেশটি মৃত্যুর তালিকায় রয়েছে দুইয়ে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৪৩ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৯ লাখ ২৬ হাজার ৫২৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১০ হাজার ৩২৩ জনের।

শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। সেখানে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৫ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৯০ জন। মৃতের সংখ্যার তালিকায় তৃতীয় অবস্থানে থাকা দেশটিতে মোট ৪ লাখ ৬২ হাজার ৩৮৪ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৪ হাজার ৬০ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১২৩ জন, তুরস্কে ১৯৭ জন, ইউক্রেনে ৬৫২ জন এবং পোল্যান্ডে ২৭৪ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ২৬৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৯০ হাজার ৩৭৪ জনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *