এক দিনে রাজশাহী মেডিকেলে আরও ৪ জনের মৃত্যু

এক দিনে রাজশাহী মেডিকেলে আরও ৪ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) সকালে রাজশাহী মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও মারা যাওয়া চারজনের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে নওগাঁর দুজন, নাটোরের একজন ও চুয়াডাঙ্গার একজন। তাদের সবার পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও জানান, রামেকে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। রামেকের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১৯ জন। আর উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৭২ জন। মোট ১৯২টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৯১ জন।

রাজশাহী মেডিকেলের দুই ল্যাবে করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় ১২ জন করোনা শনাক্ত হন। আর মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৪২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হন সাতজন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৫ দশমিক ৪৫ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *