পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও আট হাজার ৫৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন চার লাখ ৮৬ হাজার ১১৩ জন। সুস্থ হয়েছেন চার লাখ ১৮ হাজার ৫৫৬ জন।
শনিবার (২৩ অক্টোবর) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৩৭ লাখ ২৯ হাজার ১১৪ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪৯ লাখ ৫৩ হাজার ৩২৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ২২ কোটি আট লাখ ৫৪ হাজার ৬৫৮ জন।
২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ২৮৩ জন। মারা গেছেন এক হাজার ৫৫২ জন।
তালিকায় বাংলাদেশের অবস্থান ২৯ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৭ হাজার ১৩৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৮০৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৩০ হাজার ৬৪৭ জন।


