এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ হাজার

এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ হাজার

পাথেয় রিপোর্ট : বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ২০১৮ সালে ৫ হাজার ৫১৪টি সড়ক দুর্ঘটনায় সারা দেশে ৭ হাজার ২২১ জন প্রাণ হারিয়েছেন বলে জানা যায়। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ হাজার ৪৬৬ জন।

শুক্রবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতি এই তথ্য তুলে ধরে। সমিতির ‘বার্ষিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদন – ২০১৮’ প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচির মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী রিপোর্টটি পড়ে শোনান। তিনি জানান, দেশের জাতীয় ও আঞ্চলিক দৈনিক এবং অনলাইন নিউজপোর্টলে প্রকাশিত প্রতিবেদনের আলোকে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

রিপোর্টে আরো জানানো হয়, গত বছরে একই সময়ে রেলপথে ৩৭০টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত হন এবং ২৪৮ আহত হন। অপরদিকে নৌ-পথে ১৫৯টি দুর্ঘটনায় ১২৬ জন নিহত এবং ২৩৪জন আহত হন এবং ৩৮৭ জন নিখোঁজ রয়েছেন।

অপরদিকে আকাশ পথে ৫টি দুর্ঘটনায় ৫৫ জন নিহত এবং ৩২ জন আহত হন। সড়ক, রেল, নৌ এবং আকাশপথে সম্মিলিতভাবে ৬ হাজার ৪৮টি দুর্ঘটনায় ৭ হাজার ৭৯৬ জন নিহত এবং ১৫ হাজার ৯৮০ জন আহত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ২৫২ জন চালক-শ্রমিক, ৮৮০ জন শিক্ষার্থী, ২৩১ জন আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য, ১০৬ জন শিক্ষক, ৩৪ জন সাংবাদিক, ৩৩ জন চিকিৎসক, ৩৯ জন প্রকৌশলী, ২ জন আইনজীবী, ৭৮৭ জন নারী, ৪৮৭ শিশু এবং ১৯২ জন রাজনৈতিক নেতা-কর্মী সড়ক দুর্ঘটনার কবলে পড়ছেন।

দুর্ঘটনা কবলিত বাস শতকরা ১৮.৯২ ভাগ, ট্রাক ও কাভার্ড ভ্যান ২৮.৬৮ ভাগ, কার-মাইক্রোবাস-ফোর হুইলার (জিপ) ৭.৯৩ ভাগ, অটোরিকশা ৯.৬১ ভাগ, মোটরসাইকেল ২৫.৩০ ভাগ, ব্যাটারিচালিত ইজিবাইক ৩.৭২ ভাগ, নছিমন-করিমন-হিউম্যান হলার ৫.৮০ ভাগ।

উপস্থিত ছিলেন তত্ত্ববধায়ক সরকার সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, বিআরটিএ’র সাবেক চেয়ারম্যান আইয়ুবুর রহমান, সুপ্রিম কোটের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া, সিনিয়র সাংবাদিক কুদ্দুস আফ্রাদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *