এক লাফে ডলারের দাম বাড়ল ৭ টাকা

এক লাফে ডলারের দাম বাড়ল ৭ টাকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ডলারের দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ১১০ টাকা থেকে ১১৭ টাকায় উন্নীত করা প্রতি ডলারের দাম।

বুধবার (৮ মে) এক প্রজ্ঞাপনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ডলারের নতুন এই দাম ঘোষণা করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে ক্রলিং পেগ নামের নতুন পদ্ধতিতে ডলার কেনাবেচা হবে। এই পদ্ধতিতে ডলারের মধ্যম রেট নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা।

তফসিলি ব্যাংকগুলো সিপিএমআরের আশপাশে মার্কিন ডলার ক্রয়-বিক্রয় করতে পারবে এবং আন্তঃব্যাংক লেনদেন করতে পারবে।

ক্রলিং পেগ হচ্ছে দেশীয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি। এই পদ্ধতিতে একটি মুদ্রার বিনিময় হারকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করার অনুমতি দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *