এখন নিজামুদ্দিন মারকাযের বিরোধিতা কাম্য নয় : মুফতী রাহমানী

এখন নিজামুদ্দিন মারকাযের বিরোধিতা কাম্য নয় : মুফতী রাহমানী

এখন নিজামুদ্দিন মারকাযের বিরোধিতা কাম্য নয় : মুফতী রাহমানী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে চলমান তাবলীগ জামায়াতের মারকাজ নিজামুদ্দীন বাংলাওয়ালী মসজিদের কার্যক্রমের বিরুদ্ধে ওঠা বিষোদগারে পানি ঢাললেন ভারতের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রতিষ্ঠাতা ও কার্যকরী পরিষদের সদস্য মাওলানা খালেদ সাইফুল্লাহ রাহমানী। তিনি বলেন, বর্তমান সময়ে তাবরিগ মারকাজ দিল্লির নিজামুদ্দীনের বিরুদ্ধে মিডিয়ায় বিষদ্গার করে যাচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক এবং সাম্প্রদায়িক বিদ্বেষের নামান্তর।

মঙ্গলবার মাওলানা খালেদ সাইফুল্লাহ রাহমানীর অফিসিয়াল ফেজবুক পেইজে দেয়া এক বিবৃতিতে তিনি আরো বলেন, মিডিয়ার উচিত ছিল সরকার কর্তৃক একেবারে হঠাৎ কী করে লকডাউনের ঘোষণা দিলো! তার উপর আলোকপাত করা! কমপক্ষে ৪৮-৭২ ঘন্টার সময় দেওয়া উচিত ছিল, যেন দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া অন্যান্য এলাকার মানুষ, চাই যেকোনো উদ্দেশ্যেই যাক না কেন। তারা নির্ভিগ্নে আপন আপন ঠিকানায় পৌঁছার সুযোগ পেত। এরপর লকডাউন করতো।

মাওলানা খালেদ সাইফুল্লাহ রাহমানী বলেন, লকডাউনের কারণে ভারতে শ্রমিক শ্রেণীর লোক চরম ভোগান্তির শিকার। যদিও সরকার তাদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে। কিন্তু তাৎক্ষণিকভাবে তাদের কাছে সুযোগ সুবিধা পৌঁছানো হচ্ছে না। এ সময় মুসলমানদের কাছে বিনীত আবেদন থাকবে, তারা যেন দলমত নির্বিশেষে সব মতভেদ ভুলে গিয়ে মারকায নিজামুদ্দীনের সমর্থনে এগিয়ে আসেন। এমন করুণ মূহুর্তে পরস্পর দলীয় মতভেদের উপর ছিদ্রান্বেষণ ও সমালোচনা পরিহার উচিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *