এখন বাংলাদেশ গভীর সঙ্কটে নিপতিত : চরমোনাই পীর

এখন বাংলাদেশ গভীর সঙ্কটে নিপতিত : চরমোনাই পীর

এখন বাংলাদেশ গভীর সঙ্কটে নিপতিত : চরমোনাই পীর

পাথেয় রিপোর্ট : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি বেশি ভাল নয়। দেশ ক্রমেই গভীর সঙ্কটে নিপতিত হচ্ছে। গুম খুন ধর্ষণ স্বাভাবিক হয়ে গেছে, দুর্নীতি দুঃশাসনে জনগণ অতিষ্ঠ, সর্বত্র লুটপাট চলছে, ব্যাংক, শেয়ার বাজার, হলমার্ক, সর্বশেষ চামড়া পর্যন্ত ছাড় দেয়নি এ লুটেরা। দেশ নিয়ে চলছে গভীর ষড়যন্ত্র, প্রিয়া সাহারা দেশের বাইরে গিয়ে দেশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে, ইসকন কর্তৃক চট্টগ্রামে ৩০ টি স্কুলে মুসলিম শিশুদের হিন্দুদের প্রসাদ খাওয়ানো সবই ষড়যন্ত্রের অংশ।

শনিবার মক্কায় একটি অভিজাত হোটেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সৌদি আরব কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, বিশ্বব্যাপি মুসলমান নিধন করার জন্য ইহুদি খৃষ্টান ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, ইতিমধ্যে কাশ্মিরের জনগণের ন্যায্য অধিকার কেড়ে নিয়ে তাদের উপর নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে। কাশ্মিরীদের অধিকার ফিরিয়ে দিতে হবে। বিশ্বের যে কোন প্রান্তে মুসলমান নির্যাতনের শিকার হলে ইসলামী আন্দোলন সবার আগে রাজপথে প্রতিবাদমুখর ভুমিকা পালন করে আসছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন শায়েখ মুফতী মিজানুর রহমান, পরিচালনা করেন মাওলানা ওসমান গণী রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী, সহকারী মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, কেন্দ্রীয় নেতা সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম,আলহাজ্ব আব্দুর রহমান, আলহাজ্ব সেলিম মাহমুদ, যুবনেতা কে এম আতিকুর রহমান ও মাওলানা নেছার উদ্দিন, সাবেক ছাত্রনেতা শরীফুল ইসলাম, হাফেজ রফিকুল ইসলাম।

স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত, সৌদি আরবের বিভিন্ন প্রাদেশিক শাখার দায়িত্বশীল ও সহ সভাপতি মাও.আমিনুল ইসলাম, মুফতী আলতাফুর রহমান গাজী, হাফেজ আসাদ উল্লাহ, মুফতী জহিরুল ইসলাম, শওকাত আলী, হাফেজ ওমর ফারুক প্রমুখ।

পরে শায়েখ মুফতী মিজানুর রহমানকে সভাপতি, হাফেজ আসাদ উল্লাহকে সেক্রেটারী করে সৌদী আরব কেন্দ্রীয় শাখার পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দলের আমীর চরমোনাই পীর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *