এটি দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড : নৌপরিবহন প্রতিমন্ত্রী

এটি দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড : নৌপরিবহন প্রতিমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বুড়িগঙ্গায় বড় লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া ছোট লঞ্চের ঘটনায় কমপক্ষে ৩০ জনের প্রাণহানির বিষয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে মনে হয়েছে এটি দুর্ঘটনা নয়, এটি একটি হত্যাকাণ্ড। এক্ষেত্রে লঞ্চ মালিকদের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

সোমবার (২৯ জুন) প্রতিমন্ত্রী ঢাকা সদরঘাটে যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনার স্থান এবং উদ্ধার কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন। এসময় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এবং নৌপুলিশের ডিআইজি মো. আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিআইডব্লিউটিএর নৌ-দুর্যোগ তহবিল থেকে লঞ্চ দুর্ঘটনায় মৃত প্রত্যেকের পরিবারকে দেড় লাখ টাকা করে দেয়া হবে।

তাৎক্ষণিকভাবে দাফনের জন্য বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে ১০ হাজার করে টাকা এবং ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার করে টাকা দেয়া হয়েছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *