এনু-রুপন জামিনের বিষয়ে রায় বুধবার

এনু-রুপন জামিনের বিষয়ে রায় বুধবার

এনু-রুপন জামিনের বিষয়ে রায় বুধবার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ক্যাসিনো কা-ের অন্যতম হোতা গে-ারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহ-সভাপতি এনামুল হক এনু ও যুগ্ম সম্পাদক রুপন ভূঁইয়ার আলাদা দুই মামলার জামিনের বিষয়ে জারি করা রুল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায় ঘোষণার জন্য বুধবার দিন ঠিক করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ রায়ের জন্য দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন (মানিক) ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

এর আগে গত ১৫ জুন পৃথক মামলায় এ দুই ভাইয়ের জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েস। এরপর তারা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেনে। পরে ওই আবেদন শুনানি নিয়ে গত ১৫ সেপ্টেম্বর তাদের জামিন কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। মঙ্গলবার ওই রুলের ওপর শুনানি শেষ করা হয়।

গত বছর ২৪ সেপ্টেম্বর দুই ভাই এনু-রুপনের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে টাকা ও গহনা জব্দ করার পর ওয়ান্ডারার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম ও এনুর বন্ধু হারুন অর রশিদের বাসায় অভিযান চালানো হয়। ওই অভিযানে ৫ কোটি ৫ লাখ টাকা, ৮ কেজি স্বর্ণালঙ্কার ও ৬টি আগ্নেয়াস্ত্র জব্দ করে র্যাব। এরপর দুদক তাদের সম্পদের বিষয়ে অনুসন্ধান চালায়। অনুসন্ধান শেষে গত বছর ২৩ অক্টোবর ৩৫ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এই দুজনের বিরুদ্ধে মামলা করে দুদক। এর মধ্যে এনামুল হক এনুর বিরুদ্ধে সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে ২০১৯ সালের ২৩ অক্টোবর মামলার করেন। মামলার এজাহারে বলা হয়েছে, এনু ২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

অপরদিকে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী বাদী হয়ে রুপন ভূঁইয়ার বিরুদ্ধে মামলাটি করেন। যার এজাহারে বলা হয়েছে, রুপন অসৎ উদ্দেশে অবৈধ পন্থায় নামে-বেনামে ১৪ কোটি ১২ লাখ ৯৫ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। ২০১৮ সালে রাজধানীর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ পান এনামুল হক এনু। আর রুপন একই থানার যুগ্ম সাধারণ সম্পাদকের পদ পান। পরে তাদের আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *