এফবিআইয়ের হাতে আটক বিশ্বব্যাপী অপরাধীচক্রের শত শত সদস্য

এফবিআইয়ের হাতে আটক বিশ্বব্যাপী অপরাধীচক্রের শত শত সদস্য

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ১৬টি দেশে অপরাধ-চক্রের বিরুদ্ধে একটি কৌশলী অভিযান চালিয়েছে এফবিআই। এই অভিযানে ৮০০-রও বেশী অপরাধীকে ধরতে সক্ষম হয়েছে এফবিআই।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ প্রায় পাঁচ কোটি ডলার পরিমাণ অর্থ এবং কয়েক টন মাদকদ্রব্য।

এই অপরাধ-চক্রকে ধরতে এক অভিনব কৌশল ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই।

তারা সন্দেহভাজন অপরাধীদের একটি মেসেজিং অ্যাপ ব্যবহার করতে আকৃষ্ট করে, এবং এর মাধ্যমে তাদের গোপন তৎপরতার তথ্য জানতে পারে।

অভিনব এই স্টিং অপারেশনের নাম ছিল ‘অপারেশন ট্রোজান শিল্ড/গ্রিন-লাইট’।

এতে যুক্ত ছিল যুক্তরাষ্ট্রের এফবিআই এবং অস্ট্রেলিয়া। পরিকল্পনা অনুযায়ী তারা অ্যানম নামে একটি মেসেজিং অ্যাপকে কাজে লাগায় – যা এফবিআই নিজেই তৈরি করেছে।

এই অভিযান শেষ হওয়ার পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, সারা বিশ্বের সংগঠিত অপরাধ চক্রের বিরুদ্ধে তারা এক বড় আঘাত হানতে সক্ষম হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *