এবারের ‘মুসলিম ম্যান অব দ্য ইয়ার’ মাহাথির

এবারের ‘মুসলিম ম্যান অব দ্য ইয়ার’ মাহাথির

পাথেয় রিপোর্ট : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মুহাম্মদ ম্যান অব দ্য ইয়ার-২০১৮ নির্বাচিত হয়েছেন। জর্ডানের আম্মানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্রাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশিত ‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড’ ম্যাগাজিনের নির্বাচিত ৫০০ মুসলিমের মধ্যে এই বছরের সবচেয়ে সফল ব্যক্তি হিসেবে তিনি মনোনীত হয়েছেন।

জর্ডানের সংস্থাটি ‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড’ নামে বিশ্বজুড়ে প্রভাবশালী মুসলিমদের তালিকা প্রকাশ করেছে। তালিকার এক নম্বরে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান।

মূল তালিকায় ৪৪ নম্বরে রাখা হয়েছে বিশ্বের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রনায়কদের একজন মাহাথিরকে। তবে, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা হিসেবে মাহাথিরের অসামান্য ভূমিকার জন্য মাহাথিরকেই ‘মুসলিম ম্যান অব দ্য ইয়ার’ সম্মানে ভূষিত করা হয়।

ধারণা করা হচ্ছে, চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে বিরোধী দল পাকতান হারাপানের জয়ে বড় ধরনের ভূমিকা রাখায় তিনি মুসলিম ম্যান অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন।

অবশ্য ‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড’ ম্যাগাজিন মাহাথিরের অতীত কর্মকাণ্ডেরও মূল্যায়ন করেছে বলেছেন, তার নেতৃত্বে মালয়েশিয়া এশিয়ার ‘ইকোনোমিক টাইগারে’ পরিণত হয়। ম্যাগাজিনটি বছর যাবত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের নিয়ে কাজ করছে। তালিকায় আরও রয়েছেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ, আল্লামা তাকি উসমানি প্রমুখ।

রয়্যাল ইসলামিক স্ট্রাটেজিক স্টাডিজ সেন্টার এ সংক্রান্ত বিবৃতিতে আরও বলেছে, ‘বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি বয়সী সরকার প্রধান মাহাথিরের রয়েছে ৭০ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। ১৭টি বইয়ের লেখকও তিনি। তার মতো ব্যক্তিত্ব বিশ্ব ইতিহাসে বিরল’

তালিকায় মুসলিম উইমেন অব দ্য ইয়ার হয়েছেন ফিলিস্তিনি কিশোরী আহমেদ তামিমি। প্রকাশ্যে এক ইসরায়েলি সেনার ওপর হামলা করেছিলো সে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *