এবার চীনে মানবদেহে শনাক্ত হলো বার্ড ফ্লু

এবার চীনে মানবদেহে শনাক্ত হলো বার্ড ফ্লু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা মহামারির মধ্যেই চীনের গুয়াংডং প্রদেশ থেকে জানা গেছে আরেক দুঃসংবাদ। সেখানে মানবদেহে শনাক্ত হয়েছে এইচ৫এন৬ বার্ড ফ্লু ভাইরাস। প্রদেশটির হুইঝো শহরে ঘটেছে এ ঘটনা।

শনিবার (১১ ডিসেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ৬৮ বছর বয়সী একজন রোগী পাওয়া গেছে। বিশেষজ্ঞরা এই পর্যায়ে সংক্রমণের ঝুঁকি কম বলে মনে করেন। তারা নাগরিকদের সতর্ক থাকার এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন।

চীনে এবছর বার্ড ফ্লু আক্রান্ত রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমনকি কয়েকজন মারাও গেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *