এবার ছেলের বাবা হলেন সাকিব

এবার ছেলের বাবা হলেন সাকিব

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তৃতীয় সন্তানের বাবা হলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের সময় সোমাবর সকালে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোলজুড়ে এসেছে তাঁদের তৃতীয় সন্তান। সাকিবের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

প্রথম দুই সন্তান মেয়ে হলেও এবার তিনি হয়েছেন পুত্রসন্তানের বাবা। নবজাতক এবং সাকিবের স্ত্রী—দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে। সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে পরিবারের সঙ্গেই আছেন। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি তিনি।

তৃতীয় সন্তান আসছে, গত জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি সাকিব প্রথম প্রকাশ করেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিব তাঁর এবং স্ত্রী শিশিরের একটি ছবি পোস্ট করেন, যাতে বোঝা যাচ্ছিল শিশির সন্তানসম্ভবা। সাকিব তাঁর পোস্টে লিখেছিলেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

অবশেষে নতুন বছরের সেই অতিথি এলো যুক্তরাষ্ট্র সময় গতকাল সোমবার। এর আগে গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় সন্তানের বাবা হন সাকিব। মেয়ের নাম রাখেন এরাম হাসান। সাকিবের প্রথম সন্তান আলাইনার জন্ম ২০১৫ সালে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *