এবার মেয়র আরিফুলের বরখাস্তের আদেশ স্থগিত

এবার মেয়র আরিফুলের বরখাস্তের আদেশ স্থগিত

সিলেট প্রতিনিধি ● সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে ওই বরখাস্তের আদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন। এছড়া সিটি করপোরেশন আইন-২০০৯ এর সংশোধিত ১২(১) এর ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। চার সপ্তাহের মধ্যে সরকারকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আইনের এই ধারার ক্ষমতাবলেই আরিফুলকে বরখাস্ত করেছে সরকার।

২০১৫ সালের ৭ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় আরিফুলকে সাময়িক বরখাস্ত করে। সাবেক অর্থমন্ত্রী শাহএমএস কিবরিয়া হত্যা মামলায় আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হলে বরখাস্ত করা হয়। রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ওই বরখাস্তের আদেশ স্থগিত করে দেয়। এরপরই দুই বছর তিন মাস পর রবিবার তিনি মেয়রের দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার দুই ঘণ্টার মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে আবারও সাময়িক বরখাস্ত করে।

ওই আদেশে বলা হয়, সুনামগঞ্জের দিরাইয়ে প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলার মামলায় অভিযুক্ত হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো। আদেশটি ঢাকা থেকে ফ্যাক্সযোগে পাঠানো হয়। এরপর বেলা দুইটার পর নগর ভবন থেকে নিজ বাসায় ফিরে যান আরিফুল। এই বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি। রিটের পক্ষে ব্যারিস্টার মইনুল হোসেন ও আব্দুল হালিম কাফী শুনানি করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *