এবার যারা একুশে পদক পেলেন

এবার যারা একুশে পদক পেলেন

পাথেয় রিপোর্ট : ভাষা আন্দোলন, শিল্পকলা, মুক্তিযুদ্ধ, গবেষণা, শিক্ষা, ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য এবার ২১ গুণীকে একুশে পদক প্রদান করা হয়েছে। এর মধ্যে দুইজন পাচ্ছেন মরণোত্তর পুরস্কার।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বুধবার এ পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। আগামী ২০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকাল চারটায় পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভাষা আন্দোলনে অধ্যাপক হালিমা খাতুন (মরণোত্তর), অ্যাড গোলাপ আরিফ টিপু এবং অধ্যাপক মনোনয়ারা ইসলাম পেয়েছেন একুশে পদক ২০১৯।

শিল্পকলার সংগীত বিভাগে একুশে পদক পেয়েছেন তিনজন। তারা হলেন, সুবীর নন্দী, আজম খান (মরণোত্তর), খাইরুল আনাম সাকিল। আলোকচিত্রে সাইদা খানম একুশে পদক পেয়েছেন এবং চারুকলায় পেয়েছেন জামাল উদ্দিন আহমেদ। অভিনেতা লাকী ইনাম, সূর্বণা মোস্তফা, লিয়াকত আলী লাকী একুশে পদক পেয়েছেন শিল্পকলার অভিনয় বিভাগে।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য ক্ষিতিন্দ্র চন্দ্র বৈশ্য একুশে পদ পেয়েছেন।

গবেষণায় পেয়েছেন দুই জন। তারা হলেন, ড. বিশ্বজিৎ ঘোষ, ড. মাহবুবুলহক। শিক্ষায় অবদানের একুশে পদ পেয়েছেন ড. প্রণব কুমার বড়ুয়া। ভাষা সাহিত্য অবদান রাখার জন্য ৬ জন একুশে পদক পেয়েছেন। তারা হলেন, রিজিয়া রহমান, ইমদাদুল হক মিলন, অসীম সাহা, আনোয়ারা সৈদয় হক, মইনুল আহসান সাবের এবং হরিশংকর জলদাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *