এবার সালমান শাহের  মায়ের বিরুদ্ধে মামলা

এবার সালমান শাহের  মায়ের বিরুদ্ধে মামলা

কালারস রিপোর্ট ●অমর নায়ক সালমান শাহের মা নীলুফার জামান চৌধুরী ওরফে নীলা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছেন লতিফা হক লিও। লতিফা সালমান শাহের সাবেক স্ত্রী সামিরার মা। গেল ১০ সেপ্টেম্বর চট্টগ্রামের যুগ্ম জেলা, ২য় আদালতে নীল চৌধুরীর বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। মামলায় মানহানি বাবদ ৫ কোটি ও ব্যবসায়িক ক্ষতি বাবদ ৫ কোটি-মোট ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। মামলা নম্বর ১২-২০১৭। মামলায় নীলা চৌধুরীর পাশাপাশি আসামি করা হয়েছে সালমান শাহের ছোট ভাই শাহরান চৌধুরী ইভান ও সালমানের মামা আলমগীর কুমকুমকে। মানহানির এ মামলা প্রসঙ্গে সামিরার মা লতিফা হক বলেন, নীলা চৌধুরী ও তার পরিবার নানাভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে আমার ও আমার পরিবারের সম্মানহানি হচ্ছে।

আমার ব্যবসায়িক সুনাম নষ্ট হচ্ছে। তাই বাধ্য হয়ে মামলাটি করতে হলো। এদিকে এ মামলার শুনানি হবে আগামী ৩০ অক্টোবর। চট্টগ্রামের যুগ্ম জেলা জজ মোহাম্মদ আবদুল কাদের বাদি-বিবাদী দু-পক্ষকেই সেদিন আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *