এসএমই উন্নয়ন ও গবেষণা কেন্দ্র স্থাপনের প্রস্তাব শিল্পমন্ত্রীর

এসএমই উন্নয়ন ও গবেষণা কেন্দ্র স্থাপনের প্রস্তাব শিল্পমন্ত্রীর

অর্থনৈতিক প্রতিবেদক : ডি-৮ সদস্যভুক্ত দেশগুলোর ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের উন্নয়নে একটি ‘বিশেষায়িত এসএমই উন্নয়ন ও গবেষণা কেন্দ্র স্থাপনের প্রস্তাব করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। নাইজেরিয়ার রাজধানী আবুজার ট্রান্সকোভার হিলটন হোটেলে অনুষ্ঠিত ৬ষ্ঠ ডি-৮ শিল্পমন্ত্রী সম্মেলনে তিনি এ প্রস্তাব দেন। শিল্পমন্ত্রী বলেন, এসএমই খাতে বিরাজমান বিপুল সম্ভাবনা কাজে লাগিয়ে সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর দ্রুত আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এ লক্ষ্যে তিনি সদস্য দেশগুলোর মধ্যে এসএমইখাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে দ্রুত সমঝোতা স্মারক স্বাক্ষরের পরামর্শ দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে নাইজেরিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রী ড. ওকিচুকুউ এনইলেমাহ মিশরের শিল্প ও বাণিজ্যমন্ত্রী প্রকৌশলী তারেক কাবিল, ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী আরিলগগা হার্টটো, ইরানের শিল্প ও খনিজসম্পদমন্ত্রী মোহাম্মদ রেজা নেমোতাতাদেহ, মালয়েশিয়ার শিল্পমন্ত্রী মোস্তফা বিন মোহামেদ, পাকিস্তানের শিল্পমন্ত্রী গোলাম মোস্তফা খান জেটি, তুরস্কের শিল্পমন্ত্রী ড. ফারুক ওজুলু, প্রতিমন্ত্রী আয়েশা আবুবকরসহ তুরস্ক, ইরান, পাকিস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী এবং ডি-৮ মহাসচিব ড. সাঈদ আলী মোহাম্মদ মৌসাভী বক্তব্য রাখেন। এতে বিভিন্ন দেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বেসরকারি শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *