এসএসসি পরীক্ষা কখন হবে জানালেন শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষা কখন হবে জানালেন শিক্ষামন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বন্যার পানি নেমে গেলেই এসএসসি পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, বন্যা চলে গেলেই কোনো পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা গ্রহণ নিয়ে বাধা থাকবে না। শিক্ষার্থীরা অনায়াসে পরীক্ষা দিতে পারবে। তখন অবশ্যই পরীক্ষা নেয়া হবে।

শনিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পদ্মা সেতুতে বাংলাদেশের আত্মবিশ্বাস জেগেছে। অনেকে অনেক কিছু দিয়ে পদ্মা সেতুকে ব্যাখ্যা করে। শেখ হাসিনা সব বাধা অতিক্রম করে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। এটিই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমান, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জে আর ওয়াদুদ, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ প্রমুখ।

গত ১৯ জুন থেকে এবারের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও এই পরীক্ষাটি শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থগিত করে দেয়া হয়েছে। কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সিলেটে বন্যা পরিস্থিতির কারণে এসএসসি পরীক্ষা সারাদেশে স্থগিত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *