এসএ গেমসে বাংলাদেশের স্বর্ণ জয়

এসএ গেমসে বাংলাদেশের স্বর্ণ জয়

ক্রীড়া ডেস্ক : আরচারিতে সাফল্যের পর এবার ক্রিকেটে স্বর্ণের পদক জিতলো বাংলাদেশ। এসএ গেমসের টি-টোয়েন্টি ফর‌ম্যাটের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছে সৌম্যরা।

কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে সোমবার (৯ ডিসেম্বর) শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। এর আগে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান লাল-সবুজ অধিনায়ক শান্ত।

আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে লঙ্কানরা ১২২ রান করে। এই রানের টার্গেটে খেলতে নেমে ১১ বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় বাংলাদেশ।

নাজমুল হোসেন শান্ত অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন ওপেনার সাইফ হাসান। রান তাড়ায় দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার সাইফ ও সৌম্য।

আজকের ম্যাচে বাংলাদেশের সফলতম বোলার পেসার হাসান মাহমুদ। তিনি ৩ উইকেট শিকার করে প্লেয়ার অব দ্য ম্যাচ হন। তানভীর ইসলাম দুটি উইকেট নেন। এছাড়া সুমন খান ও মেহেদী হাসান একটি করে উইকেট নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *