এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের সঙ্গে ইতালীর কী সম্পর্ক!
পলাশ রহমান : ইতালির সরকার বলেছে, বাংলাদেশসহ তেরটি দেশের সাথে যাত্রীবাহী বিমান যোগাযোগ এক সপ্তারহ জন্য স্থগিত করা হয়েছে। স্বাস্থমন্ত্রী সিনোর রোবেরতো স্পেরানসা তার ফেসবুক স্টাটাসে লিখেছেন, গত চৌদ্দ দিনে যারা উল্লেখিত তের দেশ সফর করেছেন, ট্রানজিট করেছেন, তারাও আপাতত ইতালিতে প্রবেশ করতে পারবেন না।
কাতার এয়ারলাইন তাদের ঢাকা রোম রুটের ফ্লাইট পাঁচ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে। তারা স্থগিত নোটিশে ইতালি সরকারের রেফারেন্স ব্যবহার করেছে।
এতেই সোশ্যাল মিডিয়া, অনলাইনপোর্টাল ভরে যায় বিভ্রান্তিকর খবরে। তারা ধুমধাম লিখে দেয়- ইতালি সরকার ঢাকার সাথে তিন মাসের জন্য সকল বিমান যোগাযোগ বন্ধ করেছে। এমনকী ঢাকার প্রথম লাইনের কাগজগুলোও কাতার এয়ারের এক চিঠির উপর ভিত্তি করে এই বিভ্রান্তিকর তথ্য লিখেছে গুরুত্ব দিয়ে। তারা ইতালীয় দূতাবাস বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো তথ্য নেয়া অথবা যাচাই করার প্রযোজন অনুভব করেনি।
আমরা কিছু মানুষ এই কথাগুলো গোঁড়া থেকে বলার চেষ্টা করছি- কাতার এয়ারলাইন তাদের নোটিসে যা’ই লিখুক সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। তারা ঢাকা রোম ফ্লাইট তিনমাসের জন্য স্থগিত করেছে এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সাথে ইতালি সরকার বা অন্যান্য এয়ারলাইনের কোনো সম্পর্ক নেই।
আর স্বাস্থ্যমন্ত্রী তার ফেসবুকে চৌদ্দদিনের জন্য স্থগিত বলেননি, বলেছেন- চৌদ্দদিনের মধ্যে ওইসব দেশ যারা সফর করেছেন!
পরিষ্কার কথা হলো- এখন পর্যন্ত ইতালি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা রোম রুটের সকল ফ্লাইট এক সপ্তাহর জন্য স্থগিত আদেশ বলোবত আছে। কিন্তু বিভ্রান্তিকর খবরটি এত বেশি ছড়িয়েছে, এত ভারি ভারি মিডিয়া লিখেছে, বলেছে যে তাদের ভিড়ে আমাদের কথাগুলো গোড়া থেকেই মিনমিনে মনে হয়েছে, হচ্ছে এখনো!
লেখক : ইতালী প্রবাসী


