এ বছর রসায়ন শাস্ত্রে নোবেল পেলেন ২ বিজ্ঞানী

এ বছর রসায়ন শাস্ত্রে নোবেল পেলেন ২ বিজ্ঞানী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এ বছর রসায়ন শাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন জার্মানির বেঞ্জামিন লিস্ট ও যুক্তরাষ্ট্রের ডেভিড ম্যাকমিলান। ‘অ্যাসাইমেট্রিক অর্গানোক্যাটালাইসিস’ নামে অণু তৈরির নতুন এক কৌশল আবিষ্কারের জন্য যৌথভাবে তারা এ সম্মাননা পেলেন।

বাংলাদেশ সময় বুধবার (৬ অক্টোবর) দুপুর ৩টার দিকে সুইডেনের রাজধানী স্টকহোমে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সের মহাসচিব গোরান হ্যানসন বিজয়ীদের নাম ঘোষণা করেন। পুরষ্কারের ১ কোটি সুইডিশ ক্রোনার ভাগাভাগি করে নেবেন এ দুই বিজ্ঞানী।

এর আগে সোমবার (৪ অক্টোবর) চিকিৎসা শাস্ত্রে যৌথভাবে নোবেল বিজয়ী হিসেবে দুই মার্কিন চিকিৎসা বিজ্ঞানী আর্ডেম পাতাপোশিয়ান ও ডেভিড জুলিয়াসের নাম ঘোষণা করা হয়। তাপমাত্রা এবং স্পর্শের জন্য রিসেপ্টর আবিষ্কারের গবেষণার জন্য তারা যৌথভাবে এ পুরস্কার পান।

পরদিন মঙ্গলবার (৫ অক্টোবর) পদার্থবিজ্ঞানে অবদান রাখার জন্য নোবেল বিজয়ী হিসেবে সিউকুরো মানাবে, ক্লাউস হ্যাসেলমেন এবং জর্জিও প্যারিসির নাম ঘোষণা করা হয়। এই তিন বিজ্ঞানীর মধ্যে একজন মার্কিন, জার্মান এবং অন্যজন ইতালির নাগরিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *