এ মাসে চালু হচ্ছে ১০০টি সেতু : সেতুমন্ত্রী

এ মাসে চালু হচ্ছে ১০০টি সেতু : সেতুমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলমান অক্টোবর মাসে সারাদেশে ১০০টি সেতু চালু হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরমধ্যে ৫০টিরও বেশি সেতু চট্টগ্রামে বলে জানান তিনি।

রবিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, “এমআরটি লাইন-৬ (ঢাকা মেট্রোরেলের একটি রেলপথ)-এর প্রথম ফেইজ এবং কর্ণফুলী টানেল উদ্বোধন হবে এ বছরের শেষে।”

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “যানজট কবে বন্ধ হবে এটা নিয়ে দিনক্ষণ বলা যাবে না। মানুষকে ধৈর্য ধরতে হবে। যানজট নিয়ে অধৈর্য হলে চলবে না। সরকার চেষ্টা করছে। তবে যানজটের জন্য মানুষের কষ্ট হচ্ছে এটা সত্য।”

তিনি বলেন, “খাবার নিয়ে বিপদে পড়ার কোনো আশঙ্কা নেই। এরপরও সরকার আগাম সতর্ক আছে।”

বাংলাদেশ সফররত ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে তেল ও গ্যাস আমদানির বিষয়ে আলোচনা হবে এবং ব্রুনেই থেকে এই দুই জ্বালানি পাওয়ার বিষয়ে পজিটিভ কিছু হবে বলেও উল্লেখ করেন তিনি।

সেতুমন্ত্রী আরও বলেন, “রিজার্ভ যা আছে তা দিয়ে আগামী পাঁচ-ছয় মাস চলতে পারবে দেশ। রেমিট্যান্স বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *