ঐশ্বরিয়ার ছেলের বয়স যখন ২৯!

ঐশ্বরিয়ার ছেলের বয়স যখন ২৯!

বিনোদন প্রতিবেদক : ঐশ্বরিয়া রাই বচ্চন।  উটকো এক লোক দীর্ঘদিন ধরে নিজেকে পাকিস্তানি নায়িকা মিরার স্বামী হিসেবে দাবি করে আসছিলেন। এ নিয়ে সাত বছর ধরে পাকিস্তানের উচ্চ আদালতে অনেক মামলা মোকদ্দমাও চলেছে। সম্প্রতি আদালত মিরাকে এই মামলা থেকে নিষ্পত্তি দিয়েছে। অনেক কাঠখড় পুড়িয়ে নায়িকা প্রমাণ করতে পেরেছেন যে তার স্বামী হিসেবে দাবি করা আতিক নামের সেই ব্যক্তিকে তিনি কোনো দিন বিয়ে করেননি।

আর ভারতীয় তারকা ধনুশকে এক দম্পতি নিজেদের সন্তান হিসেবে দাবি করে তো নিজেরাই রীতিমতো গণমাধ্যমের তারকা হতে চাইছিলেন। সেই মামলাতেও জয় হয়েছে ধনুশের। এবার ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিজের মা দাবি করছেন ভারতের অন্ধ্রপ্রদেশের এক যুবক। ২৯ বছর বয়সী এই যুবকের নাম সংগীত কুমার।

সংগীত কুমারের দাবি, ঐশ্বরিয়া রাই বচ্চন তার জন্মদাত্রী মা। বিশ্বসুন্দরীর মুকুট জেতার ছয় বছর আগে, অর্থাৎ ১৯৮৮ সালে লন্ডনে সংগীত কুমারকে তিনি জন্ম দেন।

সংগীত আরও দাবি করেন, জন্মের পর দুই বছর তিনি ঐশ্বরিয়ার মা বিন্দা রাইয়ের কাছে মানুষ হয়েছেন। তিনি বলেন, আমার নানার নাম কৃষ্ণরাজ রাই ও মামার নাম আদিত্য রাই। আমার মা (ঐশ্বরিয়া) ২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করেন। কিন্তু এখন তারা আলাদা আছেন। আমার মা একা থাকেন। আমি চাই মা ম্যাঙ্গালুরুতে আমার সঙ্গে এসে থাকুক। ২৭ বছর ধরে আমি নিজের পরিবার থেকে আলাদা আছি। আমি আমার মাকে অনেক মিস করি।

সংগীত সংবাদমাধ্যমকে জানান, পর্যাপ্ত পরিমাণ তথ্যের অভাবে তিনি এতদিন তার মায়ের কাছে পৌঁছাতে পারেননি। ছোটবেলা থেকেই নাকি আত্মীয় স্বজনদের অনেক অবহেলা সহ্য করতে হয়েছে তাকে। এখন তার প্রচ- মাথাব্যথা হয় বলেও জানান। অবশ্য সংগীত কুমার তার বাবার ব্যাপারে কোনো কথা বলেননি। ঐশ্বরিয়া যে তার মা এ বিষয়ে কোনো প্রমাণও উপস্থাপন করতে পারেননি। তার একটাই দাবি, নিজের জীবনে মা ঐশ্বরিয়াকে ফিরে পেতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *