ওআইসি’র তত্ত্বাবধানে শান্তির ফাতওয়া এবার আরবি ও ফরাসি ভাষায়

ওআইসি’র তত্ত্বাবধানে শান্তির ফাতওয়া এবার আরবি ও ফরাসি ভাষায়

মানজুম উমায়ের : একলাখ আলেম, মুফতি ও ইমামের স্বাক্ষর সম্বলিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানবকল্যাণে শান্তির ফাতওয়া ওআইসি’র তত্ত্বাবধানে শান্তির ফাতওয়া এবার আরবি ও ফরাসি ভাষায় প্রকাশ পেতে যাচ্ছে। ওআইসির কাউন্টার টেররিজমের প্রধান ও আন্তধর্মীয় সম্প্রীতি রক্ষা কর্মকর্তা বশির এ আনসারী জানিয়েছেন, ১০ জিলহজ ওআইসির তত্ত্বাধানে প্রকাশিত আরবি ও ফরাসি ভাষায় রচিত শান্তি ফাতওয়ার মোড়ক উন্মোচন করা হবে সৌদীতে।

বাংলাদেশ জমিয়তুল উলামার ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকনুনের কাছে এক বার্তায় বশির এ আনসারী  অনুষ্ঠানে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ উপস্থিত থাকার বিষয়টিও নিশ্চিত করেছেন। তিনি জানান, আরবি ভাষায় রচিত ফাতওয়াটি মিডইস্টে এবং ফরাসি ভাষায় রচিত ফাতওয়াটি ইউরোপে অবদান রাখতে সক্ষম হবে।

উল্লেখ্য, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মের নামে সন্ত্রাস সৃষ্টি করে ইসলামকে কলুষিত করার ঘৃণ্য অপপ্রয়াস শুরু করেছিল। তখনই শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ একলাখ আলেম, মুফতি ও ইমামের স্বাক্ষর সম্বলিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানবকল্যাণে শান্তির ফাতওয়া জারি করে বিশ্ব মিডিয়ায় আলোচিত হন। ফাতওয়ার কপি পৌঁছে দেন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং ইউরোপ, আমেরিকাম, জাপান. সৌদী, জাতিসংঘ, ওআইসিসহ বিশ্বের বিখ্যাত সব প্রতিষ্ঠানের প্রধানদের কাছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *