ওআইসির বিশেষ বৈঠকে পাকিস্তান সফরে যাচ্ছেন না পররাষ্ট্রমন্ত্রী

ওআইসির বিশেষ বৈঠকে পাকিস্তান সফরে যাচ্ছেন না পররাষ্ট্রমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ সপ্তাহে পাকিস্তান সফরে যাচ্ছেন না। তাঁর পরিবর্তে পাকিস্তানে যাচ্ছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৪৮তম বিশেষ বৈঠক আগামী ২২ ও ২৩ মার্চ পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হচ্ছে। ওই সম্মেলনে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাখদুম কোরেশি।

পাকিস্তানে ওআইসির বিশেষ বৈঠকে যাচ্ছেন কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী মোমেন গত শনিবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেছিলেন, ‘‘ওআইসির বৈঠকগুলোতে আমরা সব সময় যোগ দিই। আমি আগে বলেছিলাম, ‘যাব’। কিন্তু সম্প্রতি আমার একটু অসুখবিসুখ হওয়ায় ডাক্তার বলেছেন, কিছুটা বিশ্রাম নেন। আমরা এ বিষয়ে চিন্তাভাবনা করছি। ’’

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। তাঁর নেতৃত্বেই একটি প্রতিনিধিদল পাকিস্তানে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *