ওজন নিয়ন্ত্রণের সহজ ১০ টিপস

ওজন নিয়ন্ত্রণের সহজ ১০ টিপস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অনেকেই অতিরিক্ত ওজন নিয়ে দুশ্চিন্তায় থাকেন। ওজনের কারণে বাসা ও অফিসের কোনো কাজ ঠিকমতো করতে পারেন না। জীবনকে আরও সুন্দরভাবে উপভোগ করতে ওজন কমানোর বিকল্প নেই। আপনিও যদি ওজন নিয়ে দুশ্চিন্তায় ভোগেন, তবে ভুলে যান যত সব দুশ্চিন্তা। আর মেনে চলুন ওজন কমানোর ১০টি সহজ টিপস। দেখবেন, বেশ কাজ হবে।

স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে ওজন নিয়ন্ত্রণে রাখার বহুল আলোচিত এই ১০টি দেখুন:

  • সকালের নাশতা খান।
  • দুপুর ও রাতের খাবারে যেন সবজি আর সালাদ থাকে তা নিশ্চিত করুন।
  • জলখাবার হিসেবে ফল খান।
  • পূর্ণ চর্বিযুক্ত খাবারের পরিবর্তে কম চর্বিযুক্ত বিকল্প খাবার খান।
  • বেশি পরিমাণে আঁশযুক্ত খাবার খান।
  • পরিমাণে কম খাওয়ার জন্য ছোট কাপ-পিরিচ ব্যবহার করুন।
  • ধীরে-সুস্থে খান এবং আপনি নিজে সন্তুষ্ট হলেই খাওয়া বন্ধ করুন। ভরপেট খেতে যাবেন না।
  • শুধু সত্যিকারের ক্ষুধা অনুভব করলেই খাবেন। আবেগ থেকে বা অন্য কোনো কারণে খাওয়া থেকে বিরত থাকুন।
  • কোমল পানীয়, জুস আর এনার্জি ড্রিঙ্কের মতো পানীয়র পরিবর্তে বিশুদ্ধ পানি খান।
  • রাতের খাবার খাওয়ার সময় টিভি দেখবেন না।

সবশেষে, ওজন কমার পর আবার ইচ্ছেমতো খেতে শুরু করলে কিন্তু কোনো লাভই হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *