ওবায়দুল কাদের আইসিইউ থেকে কেবিনে

ওবায়দুল কাদের আইসিইউ থেকে কেবিনে

ওবায়দুল কাদের আইসিইউ থেকে কেবিনে

পাথেয় ডেস্ক : বহুজল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত স্বাভাবিক কেবিনে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসার সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিওরোলজি বিভাগের অধ্যাপক ডা. আবু নাসার রিজভী বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আজ ভালো। আজ সকাল থেকে তাঁকে নরম খাবার দেওয়া হচ্ছে। আগামী সপ্তাহে সুবিধাজনক সময়ে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বুধবার সকালে নীবিড় পরিচর্চা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসার সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিওরোলজি বিভাগের অধ্যাপক ডা. আবু নাসার রিজভী সকালে এ তথ্য জানান।
এর আগে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি সেতুমন্ত্রীর চিকিৎসার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের সহধর্মিণী বেগম ইসরাতুন্নেসা কাদের, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

গত ৩ মার্চ বাসায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের পাঁচ সদস্যের একটি চিকিৎসকদল ওবায়দুল কাদেরের দেখভাল করছে। প্রতিদিনই চিকিৎসকদের পক্ষ থেকে তাঁর স্বাস্থ্যের আপডেট দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *