ওমরা পালনে শিথিলতা আনছে সৌদি সরকার

ওমরা পালনে শিথিলতা আনছে সৌদি সরকার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এখন থেকে পবিত্র ওমরা পালনে বেশ শিথিলতা আনার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। আরব নিউজের বরাতে জানা যায়, সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে দৈনিক ৭০ হাজার মানুষ ওমরা আদায় করতে পারবেন।

সংবাদমাধ্যমটির খবরে আরও বলা হয়, পবিত্র দুই মসজিদ সম্পর্কিত কার্যালয়ের প্রধান শেখ আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আল-সোদাইসের নেতৃত্বে দৈনিক ৭০ হাজার মানুষ যেন ওমরাহ আদায় করতে পারেন সে রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে সৌদি আরবের হজ ও ওমরাহ সেক্রেটারি আব্দুল আজিজ ওয়াজান জানিয়েছিলেন, ওমরাহ আদায়কারীদের সংখ্যা ৬০ হাজার থেকে ৯০ হাজার এবং এক লাখ ২০ হাজার পর্যন্ত বাড়ানো হবে।

আল আরাবিয়া চ্যানেলের সঙ্গে আলাপকালে তিনি জানান, যারা ওমরার অনুমতি পেয়েছেন তাদের কার্যক্রম শুধু তাওয়াফ এবং সাফা মারওয়া সায়ি পর্যন্তই সীমাবদ্ধ নয় বরং বহিরাগত ও অভ্যন্তরীণ ওমরা পালনকারীদের অন্যান্য সব ইবাদত করার অনুমতি দেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *