ওশেনিয়ার সর্বোচ্চ পর্বতে আটকে পড়েছেন মুসা ইব্রাহীম

ওশেনিয়ার সর্বোচ্চ পর্বতে আটকে পড়েছেন মুসা ইব্রাহীম

পাথেয় ডেস্ক ● ওশেনিয়ার সর্বোচ্চ পর্বতে আটকে পড়েছেন বাংলাদেশের পর্বতারোহী মুসা ইব্রাহীম। রোববার সকালে সাংবাদিক শরিফুল হাসান এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তার দেয়া স্ট্যাটাসে বলা হয়, শনিবার রাত জেগে বিষয়টি মনিটর করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ইতিমধ্যে প্রতিমন্ত্রী ইন্দোনেশিয়ায় অবস্থিত দূতাবাসের মাধ্যমে হেলিকপ্টার রেডি করেছেন। আল্লাহ চাহে তো, আবহাওয়া আরেকটু অনুকূলে এলেই উদ্ধার অভিযান শুরু হবে।

এদিকে, শনিবার মুসা স্যাটেলাইট ফোন থেকে তাদের খাবার শেষ হয়ে যাওয়ার বার্তা পাঠিয়েছেন। মুসার স্ত্রী উম্মে সরাবন তহুরা সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। মুসার সঙ্গে সত্যরূপ ও নন্দিতা নামের আরও দুই পর্বতারোহী রয়েছেন।

উম্মে সরাবন তহুরা জানান, মুসা বেজ ক্যাম্পে আটকে পড়েছেন। তাদের খাবারও ফুরিয়ে গেছে। আবহাওয়া এতটাই প্রতিকূল যে তাদের উদ্ধার করতে হেলিকপ্টারও যেতে পারছে না। মুসার এ বিপদের খবর আরও আগে জানা যায় তার বোন নূর আয়েশার ফেসবুক স্ট্যাটাস থেকে।

মুসার এ বিপদের কথা উল্লেখ করে প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশে কর্মরত মোহাম্মদ আবদুল মান্নান শনিবার তার ফেসবুক পেজে লিখেছেন, ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করতে গিয়ে মুসা ইব্রাহীম তার দলসহ অটকা পড়ে আছেন আজ ৩ দিন। খাবার সংকটে ভুগছেন তারা। ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন মুসা ইব্রাহিম। ২০১১ সালের ১৩ সেপ্টেম্বর আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত কিলিমাঞ্জারোর চূড়া জয় করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *