ওয়াকফ দেওবন্দের সাবেক প্রধান মুফতির ইন্তেকাল

ওয়াকফ দেওবন্দের সাবেক প্রধান মুফতির ইন্তেকাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের দারুল উলূম দেওবন্দের (ওয়াকফ ) সাবেক প্রধান মুফতি মাওলানা ফজলুর রহমান হেলাল উসমানী বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ইন্তেকাল করেছেন (ইন্না ল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন)।

দারুল উলূমের মিডিয়া সেল বৃহস্পতিবার এখবর দিয়েছে। সূত্রে জানা যায়, দারুল উলূমের মাকবারায় তাকে দাফন করা হবে।

মরহুম মাওলানা ফজলুর রহমান হেলাল উসমানী ভারতের প্রসিদ্ধ একজন আলেম ও গবেষক লেখক ছিলেন। একাধারে ৫০ টিরও বেশি পত্রিকায় তিনি লেখালেখি করেছেন। তার কলমে হাজারো ফতোয়া লিখিত হয়েছে।

এছাড়াও মরহুম মাওলানা পাঞ্জাবের মালির কোটলায় প্রধান মুফতি হিসেবে দীর্ঘদিন ধরে খেদমত করছিলেন। পাশাপাশি মুসলিম পার্সনাল ল’ বোর্ডের নির্বাহী সদস্যও ছিলেন তিনি।

দারুল উলূম ওয়াকফ দেওবন্দের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাতের জন্য বিশ্বব্যাপী দোয়ার আয়োজন করতে আহ্বান জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *