কওমি মাদরাসার অফিস খোলার অনুমতি দিয়েছে সরকার : ইফা

কওমি মাদরাসার অফিস খোলার অনুমতি দিয়েছে সরকার : ইফা

কওমি মাদরাসার অফিস খোলার অনুমতি দিয়েছে সরকার : ইফা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ছাত্র-ছাত্রী ভর্তির কার্যক্রম অব্যাহত রাখার জন্য দেশের কওমি মাদরাসাগুলোর অফিস খোলার অনুমতি দিয়েছে সরকার। কওমি মাদরাসাগুলোর পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী এ অনুমতি দিয়েছেন বলে সোমবার ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের মহা পরিচালক আনিস মাহমুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমোদনক্রমে মসজিদ ও মাদরাসা সম্পর্কিত নির্দেশনা জারি করা হয়। দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম, মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনসহ সংশ্লিষ্ট সকলে নির্দেশনাসমূহ প্রতিপালনে সর্বাত্মক সহায়তা করায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

দেশের কওমি মাদরাসাগুলোতে প্রতিবছর রমযান মাসের পরপর নতুন ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়ে থাকে। এ বছর ছাত্র-ছাত্রী ভর্তির কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে অফিস খোলার অনুমতি প্রদানের জন্য কওমি মাদরাসাসমূহের পক্ষ থেকে প্রতিমন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বরাবর আবেদন করা হয়। প্রতিমন্ত্রী বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন এবং প্রধানমন্ত্রী মাদরাসাসমূহে ছাত্র-ছাত্রী ভর্তির বিষয়টি আন্তরিকতার সাথে অনুধাবন করে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে অফিস খোলা রাখার সানুগ্রহ অনুমতি প্রদান করেছেন।

প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতির পরিপ্রেক্ষিতে কওমি মাদরাসাসহ সংশ্লিষ্ট অন্যান্য মাদরাসাসমূহে ছাত্র-ছাত্রী ভর্তির কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে অফিস খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *