কওমি মাদরাসায় ক্লাস হবে না, ছুটি ঘোষণা, সময়মতো পরীক্ষা

কওমি মাদরাসায় ক্লাস হবে না, ছুটি ঘোষণা, সময়মতো পরীক্ষা

কওমি মাদরাসায় ক্লাস হবে না, ছুটি ঘোষণা, সময়মতো পরীক্ষা

পাথেয় টেয়েন্টিফোর ডটকম :: যথসময়ে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়ে সব কওমী মাদরাসাকে ছুটি ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত নেয়া হয়েছে দাওরায়ে হাদীসসহ কওমি মাদরাসার অন্যান্য জামাতের পরীক্ষার আগ পর্যন্ত মাদরাসাগুলোর শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার।

মঙ্গলবার সকালে রাজধানীর যাত্রাবাড়ির কাজলায় বেফাকুল মাদারিসিলি আরাবিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে মুরুব্বিদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে।

কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি হাইয়াতুল উলইয়ার ভারপ্রাপ্ত কো চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুস এ বৈঠকে সভাপতিত্ব করেছেন। এতে সংস্থাটির ৩২ সদস্যের সকলেই উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত হাইয়াতুল উলইয়ার সদস্য মুফতী মুহাম্মদ আলী দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে, আজকের চলমান বৈঠক থেকে কওমি মাদরাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরীক্ষার আগ পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে দাওরায়ে হাদীসসহ অন্যান্য জামাতের পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বৈঠক থেকে প্রত্যেক ছাত্রকে এককভাবে তাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন মুরুব্বিরা। এছাড়াও করোনা ভাইরাস থেকে বাঁচতে সকলকে বেশি বেশি দোয়া-ইসতেগফার পড়ার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষা আগামী ১৩ শাবান মোতাবেক ৬ এপ্রিল শুরু হওয়ার কথা রয়েছে।

এছাড়াও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেকাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ৪৩ তম পরীক্ষার আগামী ৩ শা’বান মোতাবেক ২৮ মার্চ শুরু হবে। সাথেসাথে কওমি মাদরাসাভিত্তিক অন্যান্য পাঁচ বোর্ডের পরীক্ষা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শুরু হবে।

প্রসঙ্গত, ভারতের দারুল উলুম দেওবন্দ বার্ষিক পরীক্ষার পরই মাদ্রাসা বন্ধ হবে বলে জানিয়েছে দেওবন্দের মুহতামিম। অপরদিকে করোভাইরাসকে সামনে রেখে পাকিস্তানে পরামর্শক্রমে মাদরাসা বন্ধের কথা উঠে এসেছে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *