কক্সবাজারে প্রদীপসহ ৩১জনের বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা

কক্সবাজারে প্রদীপসহ ৩১জনের বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা

কক্সবাজারে প্রদীপসহ ৩১জনের বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ খান হত্যা মামলায় কারাগারে থাকা টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (টেকনাফ-৩) হেলাল উদ্দীনের আদালতে কথিত বন্দুকযুদ্ধে নিহত নুর মোহাম্মদের স্ত্রী লায়লা বেগম ও মো. আজিজের মা হালিমা খাতুন বাদী হয়ে মামলা দুটি করেন। এই দুই মামলায় মামলায় প্রদীপসহ ৩১ জনকে আসামি করা হয়েছে। দুটি মামলাতেই প্রধান আসামি করা হয়েছে ওসি প্রদীপ কুমার দাশকে। নিহত নূর মোহাম্মদের মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, গত বছরের ১৯ মার্চ বীজ ও সার আনতে গেলে কৃষি অফিস থেকে কৃষি সরঞ্জাম ব্যবসায়ী নুর মোহাম্মদকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে তার পরিবারের কাছে ৫০ লাখ টাকা দাবি করেন ওসি প্রদীপসহ অন্যরা। না দিলে তাকে ক্রসফায়ারে মারা হবে বলে হুমকি দেয়ায় বাধ্য হয়ে পাঁচ লাখ টাকা দেন। এর পরও শেষ রক্ষা হয়নি। গত ২১ মার্চ রাতে থানা থেকে বের করে মেরিন ড্রাইভ সড়কের রাজারছড়া এলাকায় নিয়ে নুর মোহাম্মদকে গুলি করে হত্যা করে আসামীরা।

একইভাবে নিহত মো. আজিজের মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, ২০১৯ সালের ১৮ অক্টোবর টেকনাফ থানার একদল পুলিশ মো. আজিজ, নুর হাসান ও আবুল খায়ের নামের তিনজনকে ধরে নিয়ে যায়। পরে মো. আজিজের পরিবার থেকে ২০ লাখ টাকা দাবি ওসি প্রদীপসহ অন্যরা। না দিলে আজিজকে ক্রসফায়ারে হত্যা করা হবে বলে হুমকি দেন। এতে নিরূপায় হয়ে বিভিন্নভাবে ৫০ হাজার টাকা পুলিশকে দেয় আজিজের পরিবার। কিন্তু ১৯ অক্টোবর রাতে মহেশখালীয়াপাড়া নদীঘাট এলাকায় আজিজকে ক্রসফায়ারে হত্যা করা হয়।

বাদীপক্ষের আইনজীবীরা নূরুল হোছাইন নাহিদ ও অ্যাডভোকেট মোস্তাক আহমদ সাংবাদিকদের জানান, ফৌজদারি মামলার এজাহার দুটি আমলে নিয়েছে আদালত। ওই ঘটনা সংক্রান্ত অন্য কোনো মামলা আছে কি না তার পাশাপাশি নিহতদের ময়নাতদন্তের রিপোর্ট জমা দিতে টেকনাফ থানার ওসিকে নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৪ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *