কক্সবাজারে বাংলাদেশ জমিয়তুল উলামার ইফতার মাহফিল শনিবার

কক্সবাজারে বাংলাদেশ জমিয়তুল উলামার ইফতার মাহফিল শনিবার

পাথেয় রিপোর্ট : বাংলাদেশ জমিয়তুল উলামা কক্সবাজার জেলা শাখার ইফতার মাহফিল ও আলোচনাসভা ২ জুন শনিবার অনুষ্ঠিত হবে।
মাওলানা হুসাইন আহমদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদশে জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক, আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের প্রেসিডেন্ট ও ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন। আরো উপস্থিত থাকবেন আইনজীবী রাশেদ মোল্লা, মাওলানা আব্দুল্লাহ শাকের প্রমুখ।
অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মাওলানা শোয়াইব আহমদ ইফতার মাহফিলে আমন্ত্রণ জানিয়ে বলেন, আপনারা আসুন। ইনশাআল্লাহ আমাদের এই ইফতার মাহফিল ও আলোচনাসভা একটি দ্বীনি মিলনলমেলা হবে।
উল্লেখ্য যে, ইফতার মাহফিলের পাশাপাশি ‘রমজানে দূরত্ব ভুলে কাছে টানুন। রমজানে অপরকে সহযোগিতা করাও একটি ইবাদত।’ এসব স্লোগান নিয়ে পথে পথে রোজাদারের কাছে ইফতার পৌঁছে দিচ্ছে বাংলাদেশ জমিয়তুল উলামা।
– pathe0/106/sb

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *