কঙ্গোতে বাস উল্টে আগুন, নিহত ৪০ যাত্রী

কঙ্গোতে বাস উল্টে আগুন, নিহত ৪০ যাত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মধ্য আফ্রিকার রাষ্ট্র ডেমোক্র্যাটিক রিপাবলিক (ডিআর) অব কঙ্গোতে একটি বাস উল্টে তাতে আগুন লাগলে বাসে থাকা আনুমানিক ৪০ জন যাত্রী জীবিত পুড়ে মারা গেছেন। শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলে ঘটা মর্মান্তিক এ দুর্ঘটনার ঘটে।

জানা যায়, কঙ্গোর রাজধানী কিনশাসা থেকে পূর্বে অবস্থিত কিউওয়ায়া নামক গ্রামের পাশে গতকাল শুক্রবার (৯ এপ্রিল) মর্মান্তিক এই দুর্ঘটনায় এসব মানুষের প্রাণহানি হয়েছে।

রাজধানী কিনশাসার গভর্নর ইৎশুনডালা বলেন, ‘প্রায় কোনো কিছুর অস্তিত্ব নেই সেখানে। সব ভষ্মীভূত হয়ে গেছে। এছাড়া মর্মান্তিক ওই বাস দুর্ঘটনায় জীবিত উদ্ধার হওয়া ৩১ জনের মধ্যে ৯ জনের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।’

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট হওয়া ভয়াবহ ওই বাস দুর্ঘটনার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। রাস্তায় চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পোড়া ফল। তবে রয়টার্স ওই ভিডিও ফুটেজের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *