কঙ্গোতে বিদ্রোহীদের হামলা, নারীসহ নিহত ৯

কঙ্গোতে বিদ্রোহীদের হামলা, নারীসহ নিহত ৯

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে বিদ্রোহীদের হামলায় নারীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় শহর বেনিতে চলতি সপ্তাহে এ নিয়ে তৃতীয়বারের মতো হামলা চালাল বিদ্রোহীরা।

স্থানীয় সামরিক সূত্র জানায়, বাড়িতে বাড়িতে হানা দিয়ে অনেককে হত্যা করা হয়। আবার অনেককে গুলি করে হত্যার আগে ইট দিয়ে জখম করা হয়।

পুলিশের ধারণা, বিদ্রোহীগোষ্ঠীরাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এ হামলার পর স্থানীয়রা তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। কঙ্গোতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আক্রান্ত এলাকা পরিদর্শন কোরে হামলায় হতাহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

একইসঙ্গে হামলার তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *