কচ্ছপগতির ইন্টারনেট মধ্যরাতে সচল

কচ্ছপগতির ইন্টারনেট মধ্যরাতে সচল

কচ্ছপগতির ইন্টারনেট মধ্যরাতে সচল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবল লাইন মেরামত শেষে প্রায় ১২ ঘণ্টা পর মধ্যরাতে ইন্টারনেট স্বাভাবিক গতিতে ফিরেছে।

রোববার (৯ আগস্ট) মধ্যরাতের পর ইন্টারনেটে স্বাভাবিক গতি পাওয়া যায়।

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বলেন, ‘রাত ১২টার পর মেরামত শেষে ইন্টারনেটে স্বাভাবিক গতি ফিরেছে।’

এর আগে পটুয়াখালী জেলার কুয়াকাটায় দ্বিতীয় সাবমেরিন ক্যাবলস (এসএমডব্লিউই-৫) ল্যান্ডিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দেশজুড়ে ইন্টারনেটে ধীরগতি দেখা দেয়।

দুপুরে প্রথমবারের মতো সাবমেরিন ক্যাবলের লাইনে এমন সমস্যা হয়েছে বলে পাথেয়কে জানায় বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) কোম্পানি সচিব মো. আব্দুস সালাম খান। তবে দিনের প্রথম ভাগ থেকে ইন্টারনেটে ধীরগতির সমস্যায় পড়ে গোটা দেশের মানুষ।

মশিউর রহমান বলেন, ‘স্থানীয় লোকজন বালু তুলতে খনন করায় পটুয়াখালীতে দ্বিতীয় সাবমেরিন কেবলের (এসইএ-এমই-ডব্লিউই-৫) পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা হয়েছিল। এ সমস্যা হওয়ার পরপরই মেরামত কাজ শুরু করে বিএসসিসিএল।’

দেশে যে ব্যান্ডইউথ ব্যবহার করা হয়, তার প্রায় অর্ধেক দ্বিতীয় সাবমেরিন কেবল থেকে সরবরাহ করা হয়। ওই লাইন বন্ধ থাকায় ধীরগতির সমস্যা হয়েছিল।

বাংলাদেশ প্রথম সাবমেরিন কেবল ‘সি-মি-উই-৪’ এ যুক্ত হয় ২০০৫ সালে। আর ২০১৭ সালের সেপ্টেম্বরে পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে সি-মি-উই-৫ সাবমেরিন কেবলে যুক্ত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *