পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত হয়ে কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী মারা গেছেন। শনিবার (২৮ আগস্ট ) সন্ধ্যা ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তার মৃত্যুর তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আলোকচিত্রী কামরুল হাসান।
কামরুল হাসান বলেন, বুলবুল ভাই দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে উনার স্ত্রী আমাকে ফোন দিয়ে জানিয়েছেন বুলবুল ভাই কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছেন।
বুলবুল চৌধুরীর ছেলে আর রাফি চৌধুরী জানান, তার বাবার ক্যানসার শ্বাসযন্ত্রে ছড়িয়ে পড়ায় কিছু খেতে পারছিলেন না। কেমো দেওয়ার মতোও শারীরিক অবস্থা ছিল না। তাই চিকিৎসকের পরামর্শে বাসায় বাবার চিকিৎসা চলছিল।
১৯৪৮ সালের ১৬ আগস্ট গাজীপুরে জন্মগ্রহণ করেন বুলবুল চৌধুরী। চলতি বছরে বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য একুশে পদক পেয়েছেন তিনি।
এর আগে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন এই কথাসাহিত্যিক।


