কদরের আলোচনায় আল্লামা মাসঊদ : আল্লাহ্‌র কাছে চাওয়ার ভাষা কান্না

কদরের আলোচনায় আল্লামা মাসঊদ : আল্লাহ্‌র কাছে চাওয়ার ভাষা কান্না

নিজস্ব প্রতিবেদক ::  বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বৃহস্পতিবার ইকরা বাংলাদেশ কমপ্লেক্স মসজিদে খতমে তারাবীহ ও মহিমান্বিত লাইলাতুল কদর আলোচনায় মুসল্লিদের উদ্দেশে বলেন, আজকের রাত কয়েকটি কারণে গুরুত্বপুর্ণ, প্রথমত আজকে রমজান মাসের শেষ জুমা’আর রাত। আমাদের জীবনে আর কোন রমজান আসবে কি না আর কোন জুম’আ আমরা পাবো কি না তা জানি না। আর তার উপরে আজকে মহিমান্বিত কদরের রাত হওয়ার সম্ভাবনা আছে এবং সেই সাথে আজকে তারাবীহর মাধ্যমে আমরা কুরআন খতম করলাম তাই আজকের রাতকে আমরা বিভিন্ন আমল, কুরআন তেলাওয়াত এবং বিশেষ করে দরূদ শরিফ বেশি বেশি করে পড়ার কারণ দরূদ শরিফ পাঠ করার দ্বারা আল্লাহ্‌র দয়ার গুণাবলীতে চলে আসেন তখন বান্দা কোন্ দোয়া করলে আল্লাহ্‌ সঙ্গে সঙ্গে তা কবুল করে নেন। কারণ দরূদ শরীফই একমাত্র আমল যা আল্লাহ্‌ রব্বুল আলামিন স্বয়ং কুরআনে বলেছেন, আমি নিজে দরূদ শরীফ পাঠ করি। আর হাদিস শরিফে জুম’আর রাতে বেশি বেশি করে দরূদ শরিফ পড়ার কথা এসেছে।

তিনি আরও বলেন, রমজান মাসের ২৭ এর রাতকে কদরের রাত হিসেবে প্রসিদ্ধ হওয়ার কারণ হলো অধিকাংশ আল্লাহওয়ালারা ২৭ এর রাতে কদর পেয়েছেন তার মানে এই নয় যে শুধু ২৭ এর রাতই কদরের রাত বরং অন্যান্য বেজোড় রাতেও কদরের রাত হওয়ার এবং তা তালাশ করার কথা হাদিসে বলা আছে।

তিনি বলেন, একবার আমরা আমাদের গুনাহের দিকে তাকাই আর একবার আমরা আল্লাহ্‌র রহমতের দিকে তাকাই। একবার আমরা আমাদের গুনাহের দিকে তাকাই আর একবার আমরা আল্লাহ্‌র মাগফেরাতের দিকে তাকাই। আর আল্লাহ্‌র কাছে পানাহ চাই। আল্লাহ্‌র কাছে চাওয়ার কোন ভাষা নাই। না আরবী না উর্দু বাংলা না হিন্দি না ইংরেজী আল্লাহ্‌র কাছে একমাত্র চাওয়ার ভাষা হলো কান্না । কেঁদে কেঁদে আল্লাহ্‌র কাছে কিছু চাওয়া হলে আল্লাহর বান্দাকে ফিরিয়ে দিতে পারেন না। এরপর হৃদয়ায়াগ্রহী দোয়ার মাধ্যমে তিনি আলোচনা শেষ করেন।

মুসল্লিদের পরে আল্লামা মাসঊদ মোনাজাত পরিচালনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *