কন্যা সন্তান হওয়ায় ২৬ দিনের শিশুকে আছাড় দিয়ে হত্যা!

কন্যা সন্তান হওয়ায় ২৬ দিনের শিশুকে আছাড় দিয়ে হত্যা!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বর্বরতার সীমা ছাড়িয়ে গেলেই মানুষ পশু হয়ে যায়! জন্মের পরে সন্তান ছেলে না হওয়ায় হল শিশু কন্যার অপরাধ। পুত্র সন্তানের আশা পূরণ না হওয়ার ক্ষোভে তাই কোল থেকে আছড়ে ২৬ দিন বয়সী শিশু কন্যাকে হত্যার অভিযোগ উঠেছে এক পিতার বিরুদ্ধে।

শনিবার (২১ নভেম্বর) ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ইউনিয়নের পাড়াগাও দক্ষিণপাড়া এলাকায় এই নির্মম ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শিশুটির পিতা পলাতক রয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণপাড়াগাঁও এলাকার হারুনুর রশিদের মেয়ে খাদিজা আক্তারের সাথে গত দুবছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় পার্শ্ববর্তী মাছিমপুর হাউলিপাড়া এলাকার মৃত বাবুলের ছেলে কামালের সাথে। বিয়ের পর থেকে কামাল হোসন পরিবার নিয়ে পাড়াগাঁও শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিলেন। এরপর স্ত্রী খাদিজা গর্ভবতী হলে কামাল হোসেন তাদের ঔরসে ছেলে সন্তানের আশা করে। এদিকে ২৬ দিন আগে একটি কন্যা সন্তানের জন্ম দেন খাদিজা আক্তার, শিশুটির নাম রাখা হয় মীম। এরপর থেকেই খাদিজার সাথে দুর্ব্যবহার করতে শুরু করে স্বামী কামাল। এমনকি ১০ দিন আগে শিশু কন্যা মীমকে হত্যার চেষ্টা চালান তিনি।

শনিবার (২১ নভেম্বর) ভোরে হঠাৎ শিশু কন্যা শিশুটি কান্না শুরু করলে ক্ষিপ্ত হয়ে কোলে তুলে ঘরের মেঝেতে আছড়ে ফেলে দিলে ঘটনাস্থলেই শিশুটি মৃত্যুবরণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বর্বরতার শিকার নিহত শিশুটি মীমের মা খাদিজা আক্তার জানান, তার স্বামী আড়াইহাজার থানাধীন ছনপাড়া এলাকায় একটি হোটেলে চাকরি করেন। ছেলে সন্তান হলে সেখানে জনৈক এক ব্যক্তির কাছে টাকার বিনিময় বিক্রি করে দেয়ার পরিকল্পনা ছিল তার। সেই ‘স্বপ্ন’ পূরণ না হওয়া সে ক্ষিপ্ত হয়ে শিশু মীমকে হত্যা করেছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, শিশুটিকে হত্যাকারী ঘাতক পিতাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ওসি।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *