কফি পানে কমবে মেদ

কফি পানে কমবে মেদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কফিকে মেদ কমানোয় কার্যকরী হিসেবে চিহ্নিত করছেন পুষ্টিবিদরা। তবে তা অবশ্যই কোনোরকম দুধ, চিনি বা ক্রিম ছাড়া ব্ল্যাক কফি। সকালে খালি পেটে এক কাপ কফি খেলে পেটের মেদ ও শরীরের অতিরিক্ত চর্বি কমায়।

বিভিন্ন গবেষণা মতে, কফি খেলে ওজন কমে যায়৷ খাবার খাওয়ার আগে এক কাপ ব্ল্যাক কফি খেলে অল্প খাবারেই পেট ভরে যায়। ব্যায়ামের আগে বা পরে খেলে চর্বি ঝরার হার বেড়ে যায়।

কফিতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট বিশেষ করে পলিফেনলের প্রভাবে শরীরে প্রদাহের প্রবণতা কমে। পাশাপাশি বিভিন্ন রোগের আশঙ্কাও কমে।

দিনে ৩–৪ কাপ খেলে (৭২০–৯০০ মিলি), ডায়াবেটিস, হৃদরোগ, লিভার ক্যানসার ও পার্কিনসন এসব রোগের আশঙ্কা কমে। কফির সাথে ডায়েটের অন্যান্য নিয়ম মেনে খাবার খেলে বাড়তি চর্বি ঝরে অতিরিক্ত ওজন কমে।

এক্ষেত্রে কফির সাথে হোল গ্রেন, শাক–সবজি–ফল এসব ফাইবারযুক্ত খাবার খান। এসব খাবারে ফাইবার থাকে বলে অল্প খেলেই পেট ভরে যায় ও বেশি ক্ষণ ভরা থাকে। এমনকি এসব খাবারে ক্যালোরি কম, পুষ্টি বেশি। ফলে ওজন কমে সহজেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *