কবি হিমেল বরকত আর নেই

কবি হিমেল বরকত আর নেই

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক কবি হিমেল বরকত মারা গেছেন।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি। মৃত্যুকালে হিমেল বরকতের বয়স হয়েছিল ৪২ বছর। তিনি কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ছোট ভাই।

জাবির বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাহিদ হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. নাহিদ জানান, শনিবার সকাল ১১টার দিকে হিমেল বরকতের হার্ট অ্যাটাক হলে তাঁকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে ৪টার দিকে মারা গেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *